সারাদেশ

তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

নীলফামারীর সৈয়দপুরে জ্বালানি তেল না পাওয়ায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুরের ইকু ফিলিং স্টেশনের সামনে তারা সড়ক অবরোধ করেন। মোটরসাইকেল চালকরা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং তেল না পাওয়ার ক্ষোভ থেকেই সাধারণ মানুষের প্রতিবাদ। ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হচ্ছে না, অথচ তারা এখনো সেই কার্ড হাতে পাননি। অনেকেই কেবল আবেদন করে অপেক্ষা করছেন। তেল না পেয়ে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে, অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!