সারাদেশ

জামালপুরে মাদক ব্যবসায়ীদের পুনঃপ্রবেশ ঠেকাতে বিক্ষোভ মিছিল

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর পৌর শহরের মুসলিমাবাদ এলাকায় স্থায়ীভাবে মাদকমুক্ত রাখার দাবি এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পুনরায় এলাকায় প্রবেশ ঠেকাতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রধান করেছে এলাকাবাসী।

রবিবার দুপুরে শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দাদের উদ্যোগে ৪ গ্রাম সমম্বর কমিটি মুসলিমাবাদ থেকে এই বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুসলিমাবাদ সমাজকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ছায়েদুজ্জামান মাস্টার, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, জামালপুর শহর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাহেদ আলী, পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: সালামত, মাদক নিধন কমিটির উত্তর অঞ্চলের সভাপতি রুকুনুজ্জামান রুকন, দক্ষিণ অঞ্চলের সভাপতি সেতু সরকার মুসলিমাবাদ মসজিদ কমিটির সভাপতি সোহেল রানা খোকনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মুসলিমাবাদ এলাকায় কয়েক জন চিহ্নিত মাদক ব্যবসায়ীর কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় চুরি, ছিনতাই, কিশোর অপরাধ, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ বেড়ে গেছে। বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। স¤প্রতি এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু যারা এক সময় এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে ছিল, তারা আবার ফিরে আসার চেষ্টা করছে। আমরা চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে তাদের পুনঃপ্রবেশ বন্ধ করুক এবং মুসলিমাবাদকে স্থায়ীভাবে মাদকমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।
সমাবেশ থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ, তাদের পুনঃপ্রবেশ বন্ধ, মাদক বিরোধী অভিযান জোরদার, এলাকায় নিয়মিত পুলিশ টহল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

পরে মুসলিমাবাদ এলাকার সাধারণ জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মাদক ব্যবসায়ীরা পুনরায় এলাকায় প্রবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং দীর্ঘ  দিনের সামাজিক আন্দোলনের সুফল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!