সারাদেশ

জামালপুরে প্রয়াত আ.লীগ নেতার পরিত্যক্ত রাইস মিল থেকে টিসিবির ৭২২ বোতল তেল উদ্ধার

আশিকুর রহমান মাহিম, স্টাফ রিপোর্টার:
জামালপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত রাইস মিলে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় টিসিবির দুই লিটারের ৭শ’ ২২ বোতল তেল উদ্ধার করেছে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিদ আহাম্মেদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলামের যৌথ নেতৃত্বে আজ বিকালে জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল মনসুরের পরিত্যক্ত রাইস মিলে মাটি খুঁড়ে টিসিবির দুই লিটারের ৭শ’ ২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করে। তবে তেলগুলো কারা মজুদ করে রেখেছিলো তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এ সময় রাইস মিলের কেয়ার টেকার বিশাল মিয়া ও ট্রাক চালক শাহীনকে আটক করা হয়।

র‌্যাব ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে টিসিবির ৭২২ বোতল তেল উদ্ধার করা হয়েছে। সরকার দরিদ্র মানুষদের মাঝে ন্যায্য মূল্যে ট্রাকে করে টিসিবির এসব তেল বিক্রি করে থাকে। কিন্তু এসব তেল এখানে মজুদ রাখা হয়েছিলো কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে এবং ইতিমধ্যে এখান থেকে তেল বিক্রিও করা হয়েছে। মিলের থাকা দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর উদ্ধারকৃত তেল ন্যায্য মূল্যে গরিব মানুষের মাঝে বিক্রি করা হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!