সারাদেশ

জামালপুরে বোমা সাদৃশ্য বস্তুটি বিস্ফোরন ঘটিয়ে নিস্ক্রীয় করলো বোম ডিসপোজাল ইউনিট

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে রেলওয়ে ওভারপাসের উপর বোমা সাদৃশ্য বস্তুটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রীয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগা মাঠে বোমাটি নিস্ক্রীয় করা হয়।
জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে জামালপুর রেলওয়ে ওভারপাসের উপর লাল টেপ পেচানো বোমা সাদৃশ্য বস্তুুটি স্থানীয়দের নজরে আসে। বোমা সাদৃশ্য বস্তুটির দুই পাশে বৈদ্যুতিক দৃশ্যমান ছিলো। এই ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ সময় পুলিশ জায়গাটি ঘিরে ফেলে ও রেলওয়ে ওভারপাসে যান চলাচল বন্ধ করে দেয়। বোমা সাদৃশ্য বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা এবং নিস্ক্রীয় করার জন্য টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনম্যান্টের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। খবর পেয়ে মেজর শাহীনের নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমা সাদৃশ্য বস্তুটি পরীক্ষা করে এবং রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগা মাঠে বিস্ফোরন ঘরিয়ে নিস্ক্রীয় করে। তবে এ ব্যাপারে সেনাবাহিনী আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন জানান, সন্ধ্যা থেকেই বোমা সাদৃশ্য বস্তুটি নিয়ে শহরবাসী আতঙ্কের মধ্যে ছিলো এবং পুলিশ, এসআরবি এবং ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলটি ঘিরে রাখে। ঘাটাইল থেকে বোম ডিসপোজাল ইউনিটের টিম এসে বোম সাদৃশ্য বস্তুটিকে নিস্ক্রীয় করে, তবে সেটি আসলেই বোমা ছিলো কিনা তা নিশ্চিত না। বেশ কিছুদিন ধরেই সারাদেশে অস্থীতিশীল পরিবেশ তৈরি চেষ্টা করছে পতিত সরকারের দোসররা, এটা তারই একটা অংশ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!