প্রধান খবরসারাদেশ
উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। গতকাল বুধবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এমন তথ্য জানিয়েছে। পাউবো জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহ নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলায়, সুরমা-কুশিয়ারা নদীসমূহ সিলেট ও সুনামগঞ্জ জেলায় এবং সোমেশ্বরী নদী নেত্রকোণা জেলায় সতর্কসীমায় প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত থাকতে পারে। এছাড়া আগামী ৩য় হতে ৫ম দিন (০৪-০৬ জুলাই) ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।




