নো বলে ফাইফার বঞ্চিত হলো হাসান

জোহানেসবার্গ টেস্টে বড় লিড নিয়ে থেমেছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষে ৫৫৭ রানের সংগ্রহ তুলে থেমেছে দক্ষিণ আফ্রিকা, লিড এখন ১৫৭ রানের। লাঞ্চের ঠিক আগে বাংলাদেশের হয়ে দুই উইকেট তুলেছেন মেহেদি হাসান মিরাজ। লাঞ্চের আগের ওভারের শেষ বলে হাসান মাহমুদ উইকেট নিলেও, তা হয়েছে নো বল, ফলে হাসান আর উইকেট নিতে পারেননি, হয়নি ফাইফার। শেষ উইকেটটি নেন ইবাদত হোসেন চৌধুরী। ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম সেশনে বাংলাদেশকে ভুগিয়ে গেছেন কাগিসো রাবাদা এবং রায়ান রিকেলটন। আগ্রাসি ব্যাটিংয়ে রান বের করেছেন দুজন। ফিফটি হাঁকিয়েছেন রাবাদাও। আরেক প্রান্তে রিকেলটন ছুঁয়েছেন সেঞ্চুরি। দুজনের জুটি পেরিয়েছে শত রান। তাদের ব্যাটিংয়ের কোনো জবাবই যেন ছিল না বাংলাদেশের বোলারদের কাছে। উইকেটের চারপাশে দুর্দান্ত সব শট খেলে রান বের করেছেন রাবাদা এবং রিকেলটন। সুযোগ বুঝে বাউন্ডারি বের করেছেন। সাথে চলেছে স্ট্রাইক রোটেশন। অনায়াসে চার-ছক্কা হাঁকিয়েছেন রাবাদা। সেঞ্চুরি হাঁকানো রিকেলটন সেঞ্চুরিটাকে অত বড় করতে পারেননি। ১৬৫ বলে ১০২ রান করে বিদায় নিয়েছেন রায়ান রিকেলটন। স্ট্যাম্পিং করেছেন লিটন দাস, তাকে ফেরান মেহেদি হাসান মিরাজ। অধিনায়ক বাভুমাও ফিফটি ছুঁয়েছেন। দক্ষিণ আফ্রিকা ছুটছে বিশাল লিডের দিকে। শেষ দিকে রানের গতি বাড়িয়েছেন কাগিসো রাবাদা। মেহেদি হাসান মিরাজকে টানা দুই বলে ছক্কা মেরে পরের বলেই আউট হয়েছেন তিনি। ৯৩ বলে ৭২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান রাবাদা। তাকেও ফেরান মিরাজ। শেষ দিকে ড্যান প্যাটারসন এবং টেম্বা বাভুমা মিলে প্রতিরোধ গড়েছেন। ৫৫৭ রানে গিয়ে থেমেছে দক্ষিণ আফ্রিকা, ফাইফার পাননি হাসান। শেষে প্যাটারসনকে ফেরান ইবাদত হোসেন চৌধুরী। ১৩৮ বলে ৬৮ রান করে টিকে ছিলেন টেম্বা বাভুমা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন হাসান মাহমুদ। ২টি করে উইকেট তোলেন তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ। ১টি করে উইকেট স্বীকার করেছেন মুমিনুল হক এবং ইবাদত হোসেন চৌধুরী।




