আন্তর্জাতিক

পরপর তিনটি ঘূর্ণিঝড় নিয়ে উদ্বেগ

আকভান নিয়ে আবহাওয়াবিদদের উদ্বেগের আরেকটি বড় কারণ হলো, অল্প সময়ের ব্যবধানে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি। গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় ‘আরনাব’ ভারতের অন্ধ্রপ্রদেশ-ইয়ানাম উপকূলের নরসাপুরের কাছে আঘাত হানে। এর কয়েক দিনের মাথায়, ৩ নভেম্বর আরেকটি ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ওঙ্গোলের কাছে আঘাত হানে। এরপরই তৈরি হয়েছে আকভান। সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ থাকে। তবে অল্প সময়ের মধ্যে পরপর তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি সমুদ্রের পানিতে অতিরিক্ত তাপের উপস্থিতি এবং এল নিনোর প্রভাবের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। জাতিসংঘের সংস্থা বিশ^ আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এল নিনোর উষ্ণতা বাড়তে শুরু করেছে। আগামী ডিসেম্বরে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এর আগে ১৯৭৬ ও ১৯৮৭ সালেও এল নিনোর প্রভাবে অন্ধ্রপ্রদেশে এক মাসের মধ্যে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল। ওই দুই বছরই ছিল এল নিনোর বছর। সব মিলিয়ে আকভানের ধীরগতির চেয়ে এর কারণে কোনো এলাকায় কতক্ষণ বৃষ্টি হবে, কতটা বৃষ্টিপাত হবে এবং ঝড়টি কোন পথে এগোবেÑএসব বিষয়ই ক্ষয়ক্ষতির আশঙ্কা নির্ধারণে বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পরপর ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়টিও আবহাওয়াবিদদের উদ্বেগ বাড়াচ্ছে। সূত্র: এনডিটিভি

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!