খেলাধুলা

পাকিস্তানকে হারিয়ে সাফ জিতলো ভারত

সাফে প্রথম বারের মতো ফাইনালে উঠেছিল পাকিস্তান। ভারত সাফে এসেছিল দ্বিতীয় সারির দল নিয়ে। সেই দলই জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে। তাতে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমার্ধে আলমগির গাজীর গোলে পাকিস্তান লিড নেয়। দ্বিতীয়ার্ধে ভারত ২ গোল দেয়। ম্যাচের টানিং পয়েন্ট পাকিস্তানি ফুটবলার জুনায়েদের লাল কার্ড। তিনি পেছন থেকে ট্যাকল করেন। সেই ট্যাকেলে রেফারি কোনো সিদ্ধান্ত দেননি। তবে ভিএআরে ধরা পড়ে ফাউল এবং লাল কার্ডের সিদ্ধান্ত হয়। সেই লাল কার্ডের পরই ভারত খেলায় ফেরে। লাল কার্ড থেকে পাওয়া ফ্রী কিকে ভারতের সুহাইল ভাট দুর্দান্ত শটে গোল করে সমতা আনেন। সমতা আনার পর ভারত একের পর এক আক্রমণ করে। ৮৫ মিনিটে কর্ণার থেকে সান্দীপ মান্ডে হেড করেন। সেই হেড পাকিস্তান বক্সে ড্রপ করে বল জালে জড়ায়। পাকিস্তানের গোলরক্ষক ঝাঁপিয়েও বল ধরতে পারেননি। রেফারি পাঁচ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের চার মিনিটে পাকিস্তানের গোলরক্ষক বক্সের সামনে আসেন। ফিরতি বলে ভারত দ্রুত গতিতে এগিয়ে যায় । পাকিস্তান গোলরক্ষক পোস্টে ফিরতে পারেননি, ভারতের ফরোয়ার্ড শট নিলে পাকিস্তানের ডিফেন্ডার গোললাইন সেভ করেন। দক্ষিণ এশিয়ার বিশ^কাপ খ্যাত সাফ। সেই টুর্নামেন্টের ফাইনাল হয়েছে ঢাকায়। অথচ গ্যালারির অর্ধেকই ফাঁকা। স্বাগতিক বাংলাদেশ না থাকায় গ্যালারিতে দর্শক খরা। সাফের শুরু থেকে গ্যালারি টিকিটের দাম ১ হাজার টাকা। সমর্থকরা এ নিয়ে অনেক প্রতিবাদ করেছেন। এরপরও সাফ সেই টিকিটের দাম কমায়নি। বাংলাদেশ ফাইনালে না উঠায় টিকিটের দাম এক লাফে কমিয়ে ২০০ টাকা করে। এরপরও পাঁক-ভারত ফাইনালে গ্যালারি যে পরিমাণ ফাঁকা থাকার আশঙ্কা ছিল সেই পরিমাণ অবশ্য হয়নি। আয়োজকরা পাঁক-ভারত ফাইনালের আগে গান আয়োজন করেছিল। ঘণ্টা দেড়েক আগে হওয়া সেই গানের সময় অবশ্য দর্শক বেশি ছিলেন না।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!