সারাদেশ

জামালপুরে প্রেম ঘটিত হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুই নারীর জেল

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে প্রেম সংঘটিত হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুই নারীকে আলামত গোপনের দায়ে সাত বছর করে কারাদন্ড দিয়েছে বিচারিক আদালত-১। রবিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচাকর মো: নেজাম উদ্দীন এ আদেশ দেয়।

মৃত্যদন্ড প্রাপ্ত আসামী মো: আরিফুল ইসলাম ও সাত বছর করে কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন, আরফিন আক্তার তিশা ও লাভলী বেগম।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মধ্যরাতে দন্ডপ্রাপ্ত আসামী জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার গফুর কাজীর ছেলে শিপন কাজিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জবাই করে ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করে। পরের দিন ভোরে পরিত্যক্ত একটি শ্লাবের নিচ থেকে শিপনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা একটি মামলা দায়ের করে। মামালার আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে আসমীদের উপস্থিতিতে জামালপুর বিচারিক আদালত-১ এর বিচারক মো: নেজাম উদ্দীন এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: দিদারুল ইসলাম এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করে তারা ন্যায় বিচার পেয়েছে বলে জানান। এই ধরনের রায় সমাজে কুকর্মের জন্য খুবই প্রয়োজন ছিল বলে মত প্রকাশ করেন।

অপরদিকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীদের স্বজনরা দাবি করেন, মিথ্যা চক্রান্ত করে আসামীদের ফাঁসানো হয়েছে। তারা ন্যায় বিচার পায়নি বলে দাবি করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!