বিনোদন

শুধু ‘প্রাপ্তবয়স্ক’দের জন্য মুক্তি পাচ্ছে বিজয়ের ‘জন নয়াগণ’

অনেক আগেই থালাপতি বিজয় ঘোষণা দিয়েছিলেন, ‘জন নয়াগণ’ দিয়ে অভিনয় ক্যারিয়ারে ইতি টানবেন। এরই মধ্যে রাজনীতিতে এসে বিস্ময়কর জয়ের মধ্য দিয়ে তিনি হয়ে গেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী। অথচ সেই ছবি মুক্তির আলোয় এলো না। কয়েক মাস ধরে নানা টালবাহানা চলছিল ছবিটি নিয়ে। অবশেষে মিলল অনুমতি। এবার মুক্তিতে পেতে যাচ্ছে ‘জন নয়াগণ’। বিজয় নিজেই সুখবরটি নিশ্চিত করেছেন। সেন্সর সার্টিফিকেট প্রাপ্তি উপলক্ষে ছবির একটি পোস্টার বানানো হয়েছে। তাতে লেখা রয়েছে ‘এ’ সার্টিফাইড। অর্থাৎ ছবিটি সেন্সর থেকে ‘এ’ রেটিং পেয়েছে, যার মানে এটি কেবল প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য। পোস্টারের সঙ্গে বিজয় এ-ও জানান, শিগগিরই দেখা হবে সিনেমা হলে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে যুক্তরাজ্যে ছবিটি আগামী ২৪ জুলাই মুক্তি পাবে বলে জানিয়েছে সেখানকার পরিবেশক। সে হিসেবে ভারতেও একই দিনে মুক্তির সম্ভাবনা রয়েছে। চলতি বছরের পোঙ্গাল উৎসবে ‘জন নয়াগণ’ মুক্তির কথা ছিল। কিন্তু সেন্সর ছাড়পত্র না পাওয়ায় সম্ভব হয়নি। এরপর দফায় দফায় নানা জটিলতার মুখে পড়েছে ছবিটি। এখন দেখার পালা, মুক্তির সময় নতুন কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!