যে অহংকার করছে, তারও পতন হবে : ওমর সানী

‘যে ঠকাচ্ছে, সেও ঠকবে। যে অহংকার করছে, তারও পতন হবে। যে অন্যের স্বপ্ন ভাঙছে, তার স্বপ্নও একদিন ভাঙবে।’ এমন বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি। পোস্টে ওমর সানী লেখেন, ‘যে ঠকাচ্ছে, সেও ঠকবে। যে অহংকার করছে, তারও পতন হবে। যে অন্যের স্বপ্ন ভাঙছে, তার স্বপ্নও একদিন ভাঙবে।’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘শুধু সময়ের অপেক্ষা। যদিও পোস্টটিতে ওমর সানী নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি কিংবা কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন, সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেননি। ফলে তার এই বক্তব্যের পেছনে কোনো বিশেষ ঘটনা রয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই পোস্টটিকে জীবনের বাস্তবতা ও কর্মফলের বার্তা হিসেবে দেখছেন। সব মিলিয়ে ওমর সানীর এই বার্তার মূল কথাÑঅন্যকে ঠকানো, অহংকার করা কিংবা কারও স্বপ্ন ভেঙে দেওয়ার পরিণতি একদিন নিজের জীবনেও ফিরে আসতে পারে। তাই অন্যের প্রতি অন্যায় না করে দায়িত্বশীল আচরণ করাই শ্রেয়।




