সারাদেশ

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামে ৩০০ বস্তা ইউরিয়া জব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারের জন্য নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমন (২৫) নামে একজনকে আটক করেছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশের যৌথ উদ্যোগে সেখানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। ট্রাকটি নরসিংদীর ঘোড়াশাল থেকে এসেছিল। পুলিশ জানায়, জব্দ করা ৩০০ বস্তায় মোট ১৫ টন ইউরিয়া সার রয়েছে। পুলিশ জানায়, জব্দ করা ৩০০ বস্তায় মোট ১৫ টন ইউরিয়া সার রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মীরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, সাগরপথে পাচারের উদ্দেশে আসা সারবোঝাই ট্রাকসহ আটক করে জোরারগঞ্জ থানা পুলিশকে জানানোর পর তারা নিয়ে যায়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!