লোডশেডিং এর প্রতিবাদে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক দুইঘন্টা অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে বিদ্যুতের তীব্র লোডশেডিং এর প্রতিবাদে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক দুইঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার রাত ৮টা থেকে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বাসিন্দারা এই সড়ক অবরোধ করে।
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে ঘনঘন লোডশেডিং এর কারনে সোমবার রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা নিয়মতি বিদ্যুত সরবরাহের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা বিদ্যুৎ অফিসের অব্যবস্থার কথা তুলে ধরে স্লোগান দেয়। এদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় মহাসড়কের দুইপ্রান্তে বাস, ট্রাক, সিএনসি, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১০টার দিকে স্থানীয় বিএনপি নেতারা বিদ্যুৎ অফিসের সাথে কথা বলে সমাধানের আশ^াস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা জানায়, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে তীব্র লোডশেডিং এর কারনে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। ঘন ঘন লোডশেডিং এর কারনে প্রতিদিন ৩ ঘন্টাও বিদ্যুত থাকেনা, অথচ বিদ্যুতের বিল নিয়মিতই নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছেনা বলেই বাধ্য হয়ে সড়ক অবরোধ করা হয়েছে।




