সারাদেশ

পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

বাংলা নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গতকাল সোমবার ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা বৈশাখের দিনে (আজ মঙ্গলবার) বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, মঙ্গলবার শাহবাগ মেট্রোস্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন (সারা দিন) বন্ধ থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!