সারাদেশ

জামালপুরে দরিদ্র মৎস্যজীবীর বসতবাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দরিদ্র মৎস্যজীবী শফিকুল ইসলামের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মারধরের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বুধবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় ভুক্তভোগীর বসতভিটায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, রোশান আরা, শেফালী, সোহেল রানা প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করেন, দরিদ্র মৎস্যজীবী শফিকুল ইসলামের পৈত্রিক ভিটাকে নিজেদের দাবি করে গত ৬ সেপ্টেম্বর গভীর রাতে তার বসতবাড়িতে সাদ্দাম হোসেন এবং আ: রাজ্জাকের নেতৃত্বে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে এবং মারধরও করা হয়। এ ঘটনায় পুলিশ ওইদিন রাতেই একজনকে গ্রেফতার করলে ৭ সেপ্টেম্বর আসামীরা আদালতে হাজির হয়ে জামিন নেয় এবং হত্যাসহ নানা রকম হুমকি দিয়ে আসছে।

 

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!