ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের জিরো ডিসচার্জ প্লান্ট পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় শহরের বেলটিয়া খুপিবাড়ি পুলিশ লাইনস্ সংলগ্ন ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেড র্জিরো ডিসচার্জ প্লাট-ইটিপি পরিদর্শন ও উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ নির্দেশনায় ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডে স্থাপিত জিরো ডিসচার্জ প্লান্ট-ইটিপি পরিদর্শন করে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম, ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশারফ, ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেড এর ম্যানেজার মনিরুল ইসলাম, ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেড এডমিন ম্যানেজার মো: শহিদুল ইসলাম সজীব প্রমুখ।
এ সময় ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেড জিরো ডিসচার্জ প্লান্ট-ইটিপি স্থাপনের মাধ্যমে পরিবেশ দূষণ রোধে এ প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন ৬৬০ ঘনমিটার পানি পরিশোধন করে পুনরায় কারখানায় ব্যবহার করার পাশাপাশি গবাখালি খালে বর্জ্যপানি নির্গমন বন্ধ হবে এবং খালের পরিবেশ সুরক্ষা করে দেশীয় মাছের অভয়াশ্রম তৈরি হবে। যার ফলে জিরো ডিসচার্জ প্লান্ট-ইটিপি পরিশোধিত পানি পুনরায় ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে এবং পানি ব্যবহারের বিদ্যুত খরচ সাশ্রয় হবে। পাশাপাশি, অবশিষ্ট পানি অন্য কারখানায় ব্যবহারের জন্য বিক্রি করা যাবে, যা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে ও উৎপাদন ব্যয় হ্রাসে সহায়তা করবে।
পরিবেশদূষণ রোধ ও জলাশয় সংরক্ষণে জামালপুরের অন্যান্য কারখানায়ও ইটিপি প্ল্যান্ট স্থাপনে উৎসাহিত করা হবে বলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জামালপুরের পক্ষ থেকে জানানো হয়।




