বিনোদন

যেভাবে নিজের ফিটনেস ধরে রাখেন মালাইকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। মূলত নাচের দক্ষতার জন্যই বলিউডে বিশেষভাবে পরিচিত তিনি। ৫২ বছর বয়সী এই অভিনেত্রী এখনো রূপে অনন্য। স্বাস্থ্যকর ও আর্দ্র ত্বক ধরে রাখতে তিনি বেশ সচেতন। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে নিজের ত্বকের যত্নের রুটিন জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের ত্বকের বিস্তারিত পরিচর্যার কথা ভক্তদের জানিয়েছেন মালাইকা। ভিডিওতে তিনি জানান, দিনের শেষে কীভাবে ত্বকের যত্ন নেন তিনি। সঠিকভাবে মেকআপ তোলা থেকে শুরু করে হাইড্রেটিং প্রোডাক্ট ব্যবহার করা পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে বেশ কিছু ধাপ অনুসরণ করেন ফিটনেসপ্রেমী এই অভিনেত্রী। মালাইকার রাতের ত্বকের পরিচর্যার রুটিনে রয়েছে ডাবল ক্লিনজিং, সিরাম ব্যবহার এবং চোখ ও ঠোঁটের যত্নসহ বেশ কিছু ধাপ। ভিডিওতে সারাদিনের ক্লান্তির পর মেকআপ ভালোভাবে তুলে ফেলার গুরুত্বের কথা বলেন মালাইকা। তিনি ক্লিনজিং বাম দিয়ে ডাবল ক্লিনজিং পদ্ধতি অনুসরণ করেন। তার মতে, এটি মেকআপ এবং ত্বকে লেগে থাকা যেকোনো অবশিষ্টাংশ দূর করতে সাহায্য করে। মেকআপের সব চিহ্ন পুরোপুরি মুছে ফেলার পর হালকা গরম পানিতে ভেজানো একটি কাপড় দিয়ে মুখ মুছে নেন তিনি। প্রথম দফায় পরিষ্কার করার পর একটি সাধারণ ক্লিনজার ব্যবহার করেন। এটিকে তিনি তার ডাবল ক্লিনজিংয়ের দ্বিতীয় ধাপ হিসেবে উল্লেখ করেন। এরপর ভালোভাবে মুখ ধুয়ে নেন। মুখ পরিষ্কার করার পর ত্বকের আর্দ্রতা ধরে রাখার দিকে মনোযোগ দেন মালাইকা। প্রথমে মুখে মিস্ট স্প্রে করেন। এরপর হায়ালুরোনিক অ্যাসিড-ভিত্তিক একটি প্রোডাক্ট ব্যবহার করেন। পরে একটি পেপটাইড সিরামও ব্যবহার করেন। এই সিরামটি নিয়ে বর্তমানে তিনি বেশ আগ্রহী বলেও জানান। এরপর একটি নাইট সিরাম ব্যবহার করেন মালাইকা। সিরামটি তেল-ভিত্তিক এবং এটি ব্যবহারে তিনি নিজেকে ‘আসক্ত’ বলেও উল্লেখ করেন। এরপর চোখের ক্রিম লাগান তিনি। ত্বক কিছুটা শুষ্ক মনে হওয়ায় কয়েক ফোঁটা হাইড্রেটিং প্রোডাক্টও ব্যবহার করেন। হাতে লেগে থাকা অতিরিক্ত প্রোডাক্ট নষ্ট না করে ত্বকে ব্যবহার করার পরামর্শ দেন তিনি। সবশেষে ঠোঁটে এক ধরনের বাম লাগিয়ে নিজের রাতের ত্বকের যত্নের রুটিন শেষ করেন মালাইকা। ভিডিওর শেষে ভক্তদের ‘শুভরাত্রি’ জানিয়ে বিদায় নেন তিনি। প্রসঙ্গত, ১৯৯৮ সালে অভিনেতা-প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা অরোরা। তাদের এক ছেলে রয়েছে, নাম আরহান খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। বলিউডের একাধিক ব্লকবাস্টার আইটেম গানে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা পান মালাইকা অরোরা। বিশেষ করে ‘দিল সে’ ছবির ‘ছাইয়া ছাইয়া’ এবং ‘দাবাং’ ছবির ‘মুন্নি বদনাম হুই’ গানে তার নাচ হিন্দি সিনেমার ইতিহাসে আইকনিক হয়ে আছে। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!