সারাদেশ

জামালপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুনুস

শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুনুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জামালপুর দরবার শরীফ এই জশনে জুনুসের আয়োজন করে।
জামালপুর শহরের পিটিআই স্কুল মাঠ থেকে জশনে জুনুস শুরু হয়। এ সময় জুনুসের নেতৃত্ব দেয় জামালপুর দরবার শরীফের গদ্দীনশীন মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরী। পরে জুনুসটি হযরত শাহ্ জামাল (র:) এর মাজার শরীফে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরী।

বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!