জাতীয়

সৌদিগামী ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজারেরও বেশি যাত্রী আটকা

সৌদি আরবের হুতি বিদ্রোহীদের হামলার কারণে সেখানকার বিভিন্ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ আছে। এরফলে ঢাকা থেকে ১১ দিনে ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ সময় আটকা পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী। গতকাল বুধবার বিকালে এ তথ্য জানান বেবিচকের সহকারী পরিচালক কাওছার মাহমুদ। তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ছিল ৬১টি। এর মধ্যে বিমানের ২২টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি। এছাড়াও ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারের ৯টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি। তিনি আরও জানান, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!