সারাদেশ
জামালপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জামালপুর সিভিল সার্জন অফিস এই টিকাদান কর্মসূচির আয়োজন করে।
জামালপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গনে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে জামালপুরের ৭টি উপজেলা, ৮টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৬ হাজার ৮৯০ জন শিশুকে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদন করা হবে।




