রাজনীতিসারাদেশ

সংরক্ষিত আসনে দ্বিতীয়বার এমপি নিলোফার চৌধুরী মনি, জামালপুরে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ড. নিলোফার চৌধুরী মনি দ্বিতীয়বারের মতো সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জামালপুরে সংবর্ধনা দিয়েছে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে নবনির্বাচিত সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি জামালপুরে প্রবেশ করলে দিগপাইত এলাকায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতা ময়না সিদ্দিকীসহ নেতাকর্মীরা। পরে মোটরসাইকেল শোভাযাত্রা করে জামালপুর শহরে আসার পথে ইপিজেট, জামতলী, বেলটিয়াসহ একাধিক স্থানে পথসভায় বিএনপির নেতাকর্মীরা নিলোফার চৌধুরী মনিকে শুভেচ্ছা জানান।

পরে শহরের বকুলতলা চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি। এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুর হক, জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, ফিরোজ মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান প্রমুখ।

ড. নিলোফার চৌধুরী মনি এমপি বলেন, জামালপুর একটি পিছিয়ে পড়া জেলা, তাই এই জেলার শিক্ষা, কৃষি, অর্থনীতি, ইপিজেট, নকশীশিল্প নিয়ে কাজ করতে চাই এবং মহান সংসদে জামালপুরের সমস্যা ও উন্নয়নের কথা বলতে চাই। এছাড়াও জামালপুরের নারীরা অনেক এগিয়ে বিশেষ করে নকশীশিল্পকে এই নারীই সমৃদ্ধ করেছে, যেহেতু এই জেলার নারীরা অগ্রগামী এবং তাদের নিয়ে কাজ করা সহজ হবে, আমি জামালপুরের নারীদের নিয়ে কাজ করবো।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!