সারাদেশ

জামালপুরে বিজিবির অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে পৃথক অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় মদ ও ১৪১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি জানায়, সোমবার ভোর রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন মোল্লার চর বিওপির সদস্যরা সীমান্তবর্তী ১০৬১ পিলারের কাছে ফকিরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় মদ ও ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অপরদিকে রবিবার সন্ধ্যা রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা ১০৬৬ সীমান্ত পিলারের কাছে বন্ধুর চর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন মদের বোতল উদ্ধার করে।
বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়াইবাড়ী বিওপির ও মোল্লার চর বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিক বিহীন ৪৩ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভারতের সীমান্ত পার করে বাংলাদেশে পাচার করা হচ্ছিল এসব ইয়াবা ট্যাবলেট ও মদের বোতল।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। বিশেষ করে মাদকের ব্যাপারে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!