সারাদেশ

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পেরুয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি নামে এক শিশুর মৃত্যু  হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজপাড় এলাকার গাছবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শিশু রাফি(৬) ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের নান্নু মিয়ার ছেলে।

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে কয়েকজন শিশু একত্রে বাড়ীর পাশে যমুনার শাখা পেরুয়া নদীতে গোসল করতে যায়। এ সময় সবার অগোচরে রাফি নদীর পানিতে ডুবে যায়। সাথে থাকা অন্য শিশুরা খবর দিলে পরিবারের সদস্য ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী জানান, জন্মের পর থেকেই শিশুটি নানার বাড়ীতে থাকতো। বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!