ভারত আমাদের প্রতিবেশী দেশ, চাইলেই আমরা তার সাথে সম্পর্ক বাতিল করতে পারবো না: নিলোফার চৌধুরী মনি

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্বর্নিভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ চাইলেই আমরা তার সাথে সম্পর্ক বাতিল করতে পারবো না। তিনি বলেন, ভারত সফরের সাথে একটা দেশ আরেকটা দেশে যাবে বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য, বিড়ালের সাথে রাগ করে লবন ভাত খেয়ে তো লাভ নেই। সমস্যাগুলো বোঝাতে হবে, তাদের সাথে চুক্তি হবে, আলোচনা হবে। সেই আলোচনার জন্য একটা দেশ যখন আরেকটা দেশে যাবে বা আসবে, সেটার সাথে কারো বিচার না হলে আমি যাবোনা এমনটা আমি মনে করিনা, বুঝতে হবে আমাদের তিনদিকে ভারত। সোমবার বিকালে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের আয়োজনে বৃক্ষ রোপন ও মশানিধন কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিলোফার চৌধুরী মনি এমপি আরো বলেন, ফ্যাসিস্টের প্রধান যিনি এই দেশ থেকে পালিয়ে গেছে, তাকে ফিরিয়ে আনতে অন্তবর্তীকালীন সরকারও চেয়েছিলেন, এই সরকারও চাচ্ছে, চিঠিপত্র চালাচালি হচ্ছে। সেক্ষেত্রে ওনি আসবেন আমরা এটাই চাই এবং বিএনপিও চায় সে ফেরত আসুক। ওনি ফেরত এসে আইনের আওতার মধ্যে থেকে যা করার তা করবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে, কিন্তু বিচারে যা হয়েছে, সেটাকেই মেনে নিতে হবে, আমরা কেউই বিচার বিভাগের উর্দ্ধে না, আইনের উর্দ্ধে না, আমাদের প্রত্যেককেই এটা মানতে হবে। আমরা পাশের দেশকে বলছি আমাদের আসামীকে ফেরত দাও, আসমী যদি আসতে চায় ভালো, একজন আসামীকে যেভাবে টেককেয়ার করা দরকার, এই সরকার তা করবে।
সোমবার বিকালে জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বৃক্ষরোপন ও জামালপুর জজ আদালত চত্বরে মশানিধন কার্যক্রম করা হয়। এ সময় নিলোফার চৌধুরী মনি এমপি ছাড়াও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, ইকরামুল হোসেন মানিক, হাবিবুর রহমান রতন, ইমরান কায়সার প্রমুখ।




