সারাদেশ

জামালপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আশিকুর রহমান মাহিম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাহমিদ হাসান রাফি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত তাহমিদ হাসান রাফি(২৫) সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের ইমাম মুফতি জাকারিয়ায় ছেলে, সে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচন্ড তাপদাহের এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হলে অনেকেই কলেজ পুকুরে গোসল করতে নামে। কয়েকজন বন্ধুর সাথে তাহমিদ হাসান রাফিও পুকুরে গোসল করতে নামে, কিন্তু সে সাঁতার না জানায় সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। তার বন্ধুরা গোসল শেষে পুকুর থেকে উঠে দেখে তাহমিদ হাসান রাফি তাদের সাথে নেই। পরে স্থানীয়রাসহ সবাই পুকুরে খোঁজাখুঁজি শুরু করে, এক পর্যায়ে পানিতে ডুবন্ত তাহমিদ হাসান রাফিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্মতব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত তাহমিদ হাসান রাফি ঢাকায় সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করত, সে ঈদের ছুটিতে জামালপুরে বেড়াতে এসেছিলো। তারা সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের কোয়ার্টারে বসবাস করে। তার গ্রামের বাড়ী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়।

জামালপুর সদর থানার এসআই মো: এমদাদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পুকুরে ডুবে নিহত রাফির মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!