সারাদেশ

জামালপুরে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কিশোরী আহত

লিয়াকত হোসাইন লায়ন, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনে উঠতে গিয়ে ইকরা আক্তার (১৫) নামে এক কিশোরী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছলে যাত্রীরা ট্রেনে ওঠার সময় ইকরা আক্তার পা পিছলে নিচে পড়ে যায়। গুরুত্বর আহত আহত অবস্থায় ওই কিশোরীকে তার মা রূপালী বেগম ও প্ল্যাটফর্মে লোকজনের সহযোগিতায় স্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ দ্রুত জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে আহত ইকরা আক্তারকে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।

 

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!