
নিজস্ব প্রতিবেদক:
জামালপুর কেন্দ্রীয় পৌর কবরস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল।
বুধবার দুপুরে জেলা যুবদলের আয়োজনে শহরের কেন্দ্রীয় পৌর গোরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা কালে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, যুবদল নেতা ইকরামুল হোসেন মানিক, ইমরান কায়সার প্রমুখ। এ সময় বক্তারা দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পুরো কবরস্থানের আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা করার মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে জিয়া পরিবার ও জামালপুর কেন্দ্রীয় পৌর কবরস্থানে শায়িত বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




