সারাদেশ

জামালপুর আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান উপলক্ষে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতি (সআমকসাস)। সোমবার বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থাকা প্রায় ৩শত পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফারিয়াজ ফাহিম নিহালের সভাপতিত্বে সহ-সভাপতি বাঁধন হোসেন, সাধারণ সম্পাদক শাওন মোল্লা, কার্যনির্বাহী সদস্য হৃদয় আহমেদ শাওনসহ অন্যানরা বক্তব্য রাখেন।

এ সময় বাঁধন হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সবসময় সত্য ও ন্যায়ের কথা বলে। কিন্তু পেশাগত দায়িত্বের বাইরেও আমাদের একটি বড় পরিচয় হলো আমরা এই সমাজেরই অংশ। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আজ সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে আমরা এই ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা চেয়েছি আমাদের সামর্থ্যর মধ্যে থেকে সাধারণ মানুষের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নিতে। আমাদের এই আয়োজন প্রমাণ করে যে, সাংবাদিকরা শুধু কলম ধরতেই জানেন না, বরং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেও আমরা একতাবদ্ধ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!