সারাদেশজাতীয়প্রধান খবর

যুদ্ধ পরিস্থিতির কারণে ৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, এটাই বিএনপি: বিমান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

নিজস্ব প্রতিবেদক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে ৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তেলের দাম বাড়েনি, কারন এটাই বিএনপি। প্রতিমন্ত্রী আরো বলেন, এই যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে আসা যেসব প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের প্রবাসে পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আন্ত:মন্ত্রনালয় বৈঠক করা হয়েছে এবং প্রবাসে আটকে পড়া প্রবাসীদের ফেরত আনতে ৫টি ফ্লাইট চালু করা হয়েছে।

এছাড়াও যাদের বিমান টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে, এক পয়সাও অতিরিক্ত কর্তন না করে, যে টাকায় কিনেছিলো সেই টাকাই ফেরত দেয়া হবে। সোমবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে কাটাখালি (জিয়া খাল) খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ। এর আগে কাটাখালি (জিয়া খাল) খাল খননের ফলক উন্মোচন এবং খাল খনন কাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!