সারাদেশ

গৃহবধুকে সংবদ্ধ ধর্ষণের দায়ে জামালপুরে ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ইউপি সদস্যসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্ত সকলকে একলাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেয় আদালত। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আশরাফুল ইসলাম, পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, জসিম ও আসমত। আর খালাস পাওয়া আসামী হলেন ইদ্রিস আলী। তারা সকলেই জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে গৃহবধু শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইক যোগে বকশীগঞ্জের জানকিপুরের ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি থামিয়ে গৃহবধূকে একটি ভ্যান গাড়িতে তুলে নেয় আসামীরা। পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষন করে পালিয়ে যায় আসামীরা। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে ৬ জনের নামে ও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামী করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

৮ মাস পর মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল চার্জশীট দেয় তদন্তকারী কর্মকর্তা এবং ৯ জন স্বাক্ষীর মধ্যে ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষনা দেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!