জামালপুরে সাদপন্থীদের তিনদিনব্যাপী ইজতেমায় আসা মুসুল্লীদের জোবায়েরপন্থীদের বাঁধা

লিয়াকত হোসাইন লায়ন, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় সাদপন্ধীদের তিনদিনব্যাপী ইজতেমা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং ইজতেমায় আসা মুসুুল্লীদের বাঁধা দিয়েছে জোবায়েরপন্থী আলেম-ওলামারা। বৃহস্পতিবার ইসলামপুর উপজেলার ডেফলা ব্রিজ এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সাদপন্থীদের ৫, ৬ ও ৭ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য জেলা ইজতেমা বন্ধের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়ে সন্তোষজনক সাড়া না পাওয়ায় জোবায়েরপন্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভের ডাক দেয়। এরই ধারাবাহিকতায় জামালপুরের ইসলামপুর উপজেলার ডেফলা ব্রিজের সামনে সড়ক অবরোধ করেন বিক্ষোভ করে। এ সময় ইজতেমায় আসা সাদপন্থী মুসুল্লীদের বাঁধা দেওয়া হয়। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বিঘ্নিত হয়। বিক্ষোভ চলাকালে মেলান্দহ উপজেলা ইত্তেফাকুল ওলামার সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান, বকশীগঞ্জের মাওলানা আব্দুল মজিদসহ একাধিক বক্তা বক্তব্য রাখেন এবং সাদবিরোধী স্লোগান দেয়।
অবরোধের প্রায় এক ঘন্টাপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে বিক্ষোভকারীরা বিকাল পর্যন্ত সড়কে অবস্থান ও সমাবেশ অব্যাহত রাখেন।




