সারাদেশ

ভারতে পাচারকালে কুষ্টিয়া সীমান্তে ৯২৫০ কেজি সার উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী থেকে এসব সার উদ্ধার করা হয়। বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির একটি টহল দল নদী এলাকায় অভিযান চালায়। এ সময় নৌপথে ভারতে পাচারের জন্য রাখা মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি ও ১ হাজার ৭৫০ কেজি ফসফেট উদ্ধার করা হয়। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!