সারাদেশ

দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমনে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার চরমাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ মে) দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির জন্য দুটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। হাটে একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। মহিষটি হাটের মধ্যে ছোটাছুটি করতে থাকে এবং উপস্থিত লোকজনকে আক্রমণ করে। এ সময় হাটের লোকজন দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ অন্তত ৬ জন আহত হন। এ সময় আহতদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই রুহুল আমীনের মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় চিকিৎসক। পরে গতকাল সোমবার রাতে মজিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মহিষের আক্রমণে দুইজন মারা গেছেন। এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!