সারাদেশ

ইসলামপুরে জমি বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত

লিয়াকত হোসাইন লায়ন, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আতাউর রহমান নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। শনিবার ইসলামপুর পৌর এলাকা দক্ষিণ ভেংগুড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান(৫৫) দক্ষিণ ভেংগুড়া গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।
জানা যায়,, পৈত্রিক জমি নিয়ে আতাউর রহমানের সাথে চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় আতাউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!