বকশীগঞ্জে বাস চাপায় বউ-শ্বাশুড়ি নিহত

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাস চাপায় বউ-শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ ।
নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম(৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।
জানা যায় , শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামে একটি বাস জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলো, এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শ্বাশুড়ি উফেজা বেগম ও তাঁর ছেলের বউ ফরিদা বেগম। সকাল ৬টার দিকে বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাস ও বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটি জব্দ করে নিয়ে যায় ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে।




