সারাদেশ

মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধ এবং জাতীয় সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, জুলাই যোদ্ধা সিয়াম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম, পুরোহিত, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার পাশাপাশি অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। তারা এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!