সারাদেশ

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ) দিবাগত রাতে পৃথক অভিযানে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যেরচর ও চর নতুন বন্দর এলাকা থেকে আসামিবিহীন এসব মদ উদ্ধার করা হয়।
জানা যায়, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা ১০৭৮ সীমান্তের কাছে মধ্যের চর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। একই রাতে পৃথক অভিযানে বাংলা বাজার বিওপির সদস্যরা সীমান্তের ১০৬৫ পিলারের কাছে চর নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!