সারাদেশ

সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ঈদ পুর্নমিলনী ও পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ঈদ পুর্নমিলনী ও পরিচিতি সভা করেছে সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার এসোসিশন। আজ সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই ঈদ পুর্নমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ঈদ পুর্নমিলনী ও পরিচিতি সভা উপলক্ষে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে শহরের আরামনগর বাজার থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীর সামনে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার্স এসোনিশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।

এছাড়াও আরো বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি এ.কে.এম ফয়জুল কবির তালুকদার শাহীন, সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক মিয়া হাসান আনিসুর রহমান খোকন প্রমুখ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!