বিনোদন

‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা

২০০২ সালের তামিল চলচ্চিত্র ‘থামিজান’-এর মাধ্যমে যাত্রা শুরু করা প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এক উজ্জ্বল নক্ষত্র। সেদিন তিনি শুধু প্রথম নারী মুখ্য চরিত্রেই অভিনয় করেননি, পাশাপাশি একটি গানে কণ্ঠও দিয়েছিলেন। ২০০৩ সালে স্পাই থ্রিলার ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’-এর মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। এরপর মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী এই শিল্পীকে কখনও পেছন ফিরে তাকাতে হয়নি। বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। ‘ফ্যাশন’, ‘বর্ফি!’, ‘মেরি কম’, ‘কুয়াট্টো লোকাল’, ‘দ্য স্কাই ইজ পিংক’ প্রতিটি সিনেমায় তিনি আলাদা মাত্রা এঁকেছেন। ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকের মাধ্যমে হলিউডে পা রাখেন, তারপর ‘সিটাডেল’ ও ‘ম্যাট্রিক্স রিসারেকশন’-এর মতো বড় প্রকল্প তাঁকে এনে দেয় বিশ^জনপ্রিয়তা। বর্তমানে তিনি ‘হুইটলি’ নামে একটি নতুন সিরিজে অভিনয় করছেন। এ ছাড়া তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। বিনোদন ও সমাজসেবায় তাঁর অসামান্য ভূমিকা ইতোমধ্যে তাঁকে ‘পদ্মশ্রী’সহ একাধিক সম্মাননা পেয়েছেন। সময়ের সঙ্গে প্রিয়াঙ্কা এখন নিজেকে গড়ে তুলেছেন এক আন্তর্জাতিক আইকনে। তাঁর পর্দা উপস্থিতি যেমন শক্তিশালী, তেমনি অফ-স্ক্রিন উদ্যোগও সমানভাবে প্রশংসিত। সেই ধারাবাহিকতার স্বীকৃতিস্বরূপ এবার তাঁর মুকুটে যুক্ত হচ্ছে নতুন সম্মাননা। আগামী ৯ মে গোল্ড গালা ২০২৬-এ তাঁকে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ প্রদান করা হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!