বিনোদন

‘সুড়ঙ্গ ২’ নিয়ে যা জানা গেলো

বছরখানেক ধরেই শোনা যাচ্ছিল ‘সুড়ঙ্গ’ সিনেমা সিকুয়েল নিয়ে ফিরছেন তারকা নির্মাতা রায়হান রাফী। ২০২৫ সালে রাফীর আরেক সিনেমা ‘তাণ্ডব’-এ মাসুদ চরিত্রটি দেখার পর ভক্তরা ভেবেই নিয়েছিল ‘সুড়ঙ্গ ২’ আসছে। তবে নির্মাতা-অভিনেতার পোস্ট সব গুঞ্জনের আগুনে জল ঢেলেছে। নির্মাতা ফেসবুক পোস্টে লেখেন, ‘রায়হান রাফির ফিল্ম ইউনিভার্সে স্বাগতম। একটা গল্পের সমাপ্তি। আরেকটি শুরু হতে যাচ্ছে। আপনি কি পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত?’ সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবি। একটি সূত্র জানিয়েছে, ‘তাণ্ডব’ বা ‘তুফান’-এর সিকুয়েল নয়, ‘সুড়ঙ্গ ২’ নিয়ে পর্দায় ফিরতে চান রাফী। এরই মধ্যে নাকি এই সিনেমার চিত্রনাট্য প্রস্তুত হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। যদিও এ বিষয়ে বিস্তারিত এখনই জানাতে নারাজ রাফী। বিনোদনসংশ্লিষ্টদের একাংশ বলছেন, রায়হান রাফির এই ‘ফিল্ম ইউনিভার্স’ স্টাইলের ইঙ্গিত আগেও বাস্তব প্রকল্পে রূপ নিয়েছে। তাই ভক্তদের আগ্রহও এখন তুঙ্গে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ পরিচালনা করেন রাফী। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি। প্রথম সিনেমা সিনেমায় মাসুদ চরিত্রে অভিনয় করে খ্যাতি পান আফরান নিশো। তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। ছিলেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ারসহ আরও অনেকে। আফরান নিশোকে নিয়েই যে ‘সুড়ঙ্গ ২’ হচ্ছে সেটারও ইঙ্গিত পাওয়া গেছে অভিনেতার ফেসবুক স্টোরি থেকে। ফেসবুক স্টোরিতে লাল অক্ষরে নিশো লিখেছেন, ‘২’। এখন শুধু অনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!