সারাদেশ

বকশীগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) অভিযানে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার হয়েছে।

শনিবার বিকালে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটক করা যায় নি৷

বিজিবি সুত্র জানায়, শনিবার বিকেল ৬ টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাতানীপাড়া ১০৮৬ সীমান্ত পিলারের কাছে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালুরচর নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির বিজিবির সদস্যরা।

ওই অভিযানে মালিক বিহীন ভারতীয় ১২৬ পিস ইয়াবা উদ্ধার করেন আভিযানিক দল। ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!