সারাদেশ

জামালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপান করা হয়।

দিবসটি উপলক্ষে ফৌজদারি মোড় থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের প্রাঙ্গণে শেষ হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকোনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান, খোরশেদ আলমসহআরো অনেকে। আলোচনা সভায় জানান, প্রবীনদের কল্যাণে সিটিজেন কার্ড প্রদান করতে হবে। প্রবীদের সুখ দুঃখ জীবনমান উন্নয়নের জাতীয় নীতিমালা প্রণয়নের করার আহবান জানান।

সেই সাথে প্রবীনদের বেকারত্ব আর্থিক স্বচ্ছলতা আনার জন্য সকল প্রবীনদের বয়স ভিত্তিতে কর্ম সংস্থার ব্যবস্থা মাসিক ভিত্তিক অনুদানের ব্যবস্থা করা আহ্বান জানান এই দিবসটিতে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!