সারাদেশ

জামালপুর সীমান্তের শুন্য রেখা থেকে আটক ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশিগঞ্জ থানা পুলিশ।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেনসহ ষষ্ঠী চন্দ্র বর্মনের ছোট ভাই, মেয়ের জামাই উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে বকশিগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।
ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন ও মেয়ের জামাই গৌর চন্দ্র বর্মণ জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি। বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে করে অবশেষে পরিবারের  কাছে হস্তান্তর করা হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।
https://www.youtube.com/watch?v=VtwcRNGlMvE
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান, বিজিবি সীমান্তের শুন্য রেখা থেকে  ষষ্ঠী চন্দ্র বর্মণকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে, পরে তার ভাই ও মেয়ের জামাই এসে পরিচয় নিশ্চিত করার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!