সারাদেশ

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে ক্ষুদ্র খামারিদের প্রশিক্ষণ ও মাছের পোনা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আয় বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও বিনামূল্যে মাছের পোনা বিতরণ করেভে ব্র্র্যাক।
বৃহস্পতিবার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় জামালপুর রিজিওনের ২৬টি শাখার সদস্যদের মধ্যে ১১টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে মোট ৮০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের আধুনিক ও লাভজনক মৎস্যচাষের বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এ সময় পুকুর প্রস্তুতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ, ব্র্যাক তেলাপিয়া-২ জাতের বৈশিষ্ট্য, সঠিক আহরণ পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, জেলা সমন্বয়ক, ব্র্যাক, জামালপুর। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (দাবি) সিমসন হালদার, , সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম মাহবুবুল আলম, শাখা ব্যবস্থাপক (দাবি)  মোঃ মিজানুর রহমান,  শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) এ.কে.এম শামসুল আলম, মোঃ হাফিজুর রহমান, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি); সহকারী শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) রাবেয়া খাতুন। আলোচকরা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই আয় নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে স্বাগত জানিয়ে ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!