সারাদেশ

জামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ’লীগের ১৯ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন নিতে গেলে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে মাদারগঞ্জ আমলী আদালতের বিচারক রোমানা আক্তার তাদের কারাগরে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামীলীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল হাজী, মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না, উপজেলা স্বেচ্ছালীগের সাধারণ সম্পাদক একেএম হযরত আলী হিলারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম, যুব ও ক্রীড়া বিষয়কি সম্পাদক শহিদুল ইসলাম, ফুল বাদশা, তোফায়েল আহমেদ বাহাদুর, রনি মেম্বার, শাহীনুর, ছলো মিয়া, আব্দুল হামিদ মেম্বার, ওবায়দুর রহমান পাক্কি, রাশেদ হাসান লাজু, রুবেল, সালমান, এসডি রুবেল, আবু হক বিশেষ ক্ষমতা আইনের মামলায় মাদারগঞ্জ আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। পরে ওই আদালতের বিচারক রোমানা আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলায় ১৯ জন আসামী আত্মসমর্পন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!