জামালপুরে টিসিবি ডিলারদের পুনঃ নবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ২০২৫-২৬ সালের মেয়াদোত্তীর্ণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে বর্তমান ডিলারদের পুনঃনবায়নের জন্য মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জামালপুরের টিসিবি ডিলারদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুরের টিসিবি ডিলার শাহারিয়ার হোসেন সবুজ, শহীদুজ্জামান সজীব, শামীম হোসেন সহ আরো অনেকে। এ সময় বক্তারা জামালপুরে ২০২৫-২৬ সালের মেয়াদোত্তীর্ণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলারদের পুনঃ নবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে বর্তমান ডিলারদের পুনঃ নবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
পরে জামালপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।




