সারাদেশ

দৌড়ে ট্রেন ধরতে গিয়ে পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পড়ে আব্দুল মালেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের চাকার নিচে পড়ে তার মৃত্যু হয়। দুপুরের বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে আসে। তারপর নির্ধারিত সময় দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়। সে সময় নিহত আব্দুল মালেক(৫৫) ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে চলে যায়। এ সময় ট্রেনের চাকার নিচে পড়ে আব্দুল মালেকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান।

এ বিষয় জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মৃত্যু ব্যক্তির শুরু নাম জানা গেছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!