প্রধান খবরসারাদেশ

প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশ আজ রোববার জারি করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে পদায়ন আদেশ জারির নতুন তারিখ জানানো হয়। গত ১১ অক্টোবর এ আদেশ জারির কথা ছিল। এরই মধ্যে বেশ কিছু জেলায় পদায়নের লটারি সম্পন্ন হয়েছে। বাকি জেলাগুলোতে শনি ও রোববার পদায়নের লটারি করা হবে। ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, গতকাল শনিবার পদায়নের লটারি আয়োজন করা হবে। এতে নবনিযুক্ত শিক্ষকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। রোববার একই দিনে লটারি ও পদায়ন আদেশ জারির চাপ কমাতে আগেই লটারি আয়োজনের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিস এরই মধ্যে লটারি শেষে পদায়ন আদেশ জারি করেছে। গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। প্রায় আট মাস পর ২৪ সেপ্টেম্বর জেলাভিত্তিক নিয়োগের আদেশ জারি করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!