সারাদেশ

জামালপুরে গৃহবধুকে ধর্ষনের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে এক গৃহবধুকে অপহরণ ও দলবদ্ধভাবে ধর্ষনের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর শহরের খুপিবাড়ী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে বুলবুল আহমেদ(৪৫), পাথালিয়া নাওভাঙ্গাচর এলাকার কাবেজ উদ্দিনের ছেলে কালাম মাক্কু (৫০) ও একই এলাকার দুখু মিয়ার ছেলে রুকু (৫৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর শহরের হযরত শাহ্ জামাল (রহ:) মাজারের সামনে থেকে বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুকু এক গৃহবধুকে অপহরন করে সিএনজিতে উঠিয়ে খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে নিয়ে যায়। পরে তারা রুকুর সাথে ভুক্তভোগী গৃহবধুর জোরপূর্বক বিয়ে পড়ানোর চেষ্টা করে। ভুক্তভোগী গৃহবধু বিয়েতে রাজি না হলে অভিযুক্তরা তাকে বিদ্যুতের তার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং একপর্যায়ে ওই নারীকে তারা তিনজন দলবদ্ধভাবে ধর্ষন করে।

এ ঘটনার পরদিন ভুক্তভোগী ওই গৃহবধু তার স্বামীকে ঘটনার কথা জানালে তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় অপহরণ ও ধর্ষন মামলা দায়ের করেন। মামলার দুই বছর পর ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম অভিযুক্ত তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজন উপস্থিত থাকলেও রুকু এখনো পলাতক রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!