সারাদেশ

জামালপুরে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। সেই সঙ্গে আসামীকে ১ লাখ টাকা অর্থদণ্ডের  আদেশ দেয় আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ ফজলুল হক জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের(২৩) বিয়ে হয় পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল হকের ছেলে আমিনুল ইসলামের(২৭) সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সুজনাকে নির্যাতন করতো তার স্বামী আমিনুল ইসলাম। ২০২২ সালের ২৪ এপ্রিল আমিনুল ইসলাম মাত্র ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারের তলপেটে লাথি মাড়ে, এতে গুরুতর অসুস্থ অবস্থায় সুজানাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরদিন সুজানার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীর উপস্থিতিতে ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (ক) ধারায় দোষী প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আবদুর রহিম আসামী আমিনুল ইসলামকে মৃতুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডাদেশের রায় দেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!